কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আগুন জ্বেলে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

মোঃসালামত উল্লাহ

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপির নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে টায়ার ও চেয়ার জ্বা*লিয়ে বি*ক্ষোভ মি*ছিল ও প্রতীকী ধর্মঘট পালন করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা জাকির হোসেনের ওপর হা*মলার ঘটনায় জ*ড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। বি*ক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লালমাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে অযাচিত হস্তক্ষেপ ও বাধা সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জাকির হোসেনের ওপর হা*মলার ঘটনায় ক্ষো*ভ প্রকাশ করেন তারা। 

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। তবে রাতের অন্ধকারে স*ন্ত্রাসী কায়দায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হা*মলাকারীদের গ্রেপ্তার করা না হলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক বন্ধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বি*ক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন লালমাই উপজেলা বিএনপি নেতা এড. মোহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আছলাম মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এড. আরিফুর রহমান শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মজুমদার, বিএনপি নেতা আনোয়ার উল্লাহ, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, আলী আশ্রাফ, আক্তারুজ্জামান রকেট, সফিকুর রহমান, কৃষকদল নেতা রফিকুল ইসলাম সুয়া, স্বেচ্ছাসেবক দলের মাস্টার শাহ আলম, হুমায়ুন কবির শরীফ, যুবদলের ইকবাল হোসেন আরিফ, স্বেচ্ছাসেবক দলের সোহরাব হোসেন, ছাত্রদলের রায়হানুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।