হোমনার শিক্ষক দম্পতির ছেলে আবীর মোহাম্মদ নাঈম ৪৭তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পিএম
হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও গোয়ারীভাঙ্গা গ্রামের কৃতী সন্তান আবীর মোহাম্মদ নাঈম ৪৭তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক (AD of Agricultural Marketing) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আবীর মোহাম্মদ নাঈমের বাবা জনাব মো. আবদুর রহমান হোমনা উপজেলার হরিপুর ও মিরশ্বীকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর মা নার্গিস আক্তার হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক। শিক্ষক দম্পতির একমাত্র ছেলে আবীরের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
৪৭তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা জানান, আবীরের এই অর্জনের পেছনে তাঁর নিজের অধ্যবসায়, পরিশ্রম ও পরিবারের অনুপ্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর বাবা-মায়ের শিক্ষকতা পেশার আদর্শ ও শিক্ষার প্রতি অনুরাগও তাঁর পথচলায় অনুপ্রেরণা জুগিয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, আবীর মোহাম্মদ নাঈম ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের কল্যাণে ভূমিকা রাখবেন।
তাঁর উজ্জ্বল কর্মজীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন হোমনাবাসী।
আরও পড়ুন
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আগুন জ্বেলে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
দীর্ঘ ৩৪ বছর পর শেষ কর্ম দিবসে বিদায় নিলেন প্রিয় ম্যাডাম মনোয়ারা খাতুন, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের সকল শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ তার অবসর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরী, ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে উদ্ধার।