Background
Featured Image
জীব ও প্রকৃতি |2026-09-05
বিস্তারিত কমেন্টে

বরুড়ায় কালিঞ্জীপাড়া সমাজসেবা ফোরাম-এর উদ্দোগে গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। রুবেল হোসেন বরুড়া(কুমিল্লা) : বরুড়ায় অরাজনৈতিক সামাজিক সংগঠন 'কালিঞ্জীপাড়া সমাজসেবা ফোরাম'-এর উদ্যোগে গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সংগঠনটির সামাজিক ও অরাজনৈতিক বিভিন্ন কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: আহসান হাফিজ সহকারী কশিমনার(ভূমি) বিশেষ অতিথিবৃন্দ জনাব তৌকির আলম পাবেল সভাপতি , বরুড়া পৌরসভা ছাত্রদল জনাব নজরুল ইসলাম সাদ্দাম সাধারন সম্পাদক, বরুড়া পৌরসভা ছাত্রদল। এলাকার মেধা বিকাশ ও সুস্থ সমাজ গঠনে অবদান রাখায় স্থানীয় গুণীজন এবং বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া পরিবেশ সুরক্ষায় সংগঠনটির গৃহীত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কালিঞ্জীপাড়া সমাজসেবা ফোরাম সম্পূর্ণ অরাজনৈতিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে: অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, বস্ত্র ও শিক্ষা সহায়তা প্রদান সামাজিক পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পরিচালনা কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা প্রদান যৌতুক, সুদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা তৈরি দুস্থ ও এতিম শিশুদের দায়িত্ব গ্রহণ এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করা অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিগণ জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও মানবিক সহায়তায় তাদের এ সামাজিক ও অরাজনৈতিক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত আকারে বজায় থাকবে।

www.cumillaralo.com
© 2025 cumillaralo (All Rights Reserved).