মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও ম্যারাথন
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
মোঃসালামত উল্লাহ
"মাদক মুক্ত সমাজ গড়ি, ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করি"—এই স্লোগানকে ধারণ করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো লালমাই ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।সকাল ১০টায় বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ বাগমারা বাজার প্রদক্ষিণ করে বাগমারা দক্ষিণ বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে বাগমারা দক্ষিণ বাজার থেকে একটি আকর্ষণীয় ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। তরুণ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি জামতলীস্থ লালমাই উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
এসময়ে লালমাই ক্লাবের সেক্রেটারী মো. কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,সহ-সেক্রেটারী: মো. নাজমুল হাসান, মো. সাইফুল ইসলাম পারভেজ ও মো. নাজমুল হাসান মেহেদী সাংগঠনিক সম্পাদক: মো. রবিউল আলম ও ইব্রাহিম খলিল রবিন।নির্বাহী সদস্য: হেলাল উদ্দিন সুমন শিকদার, দপ্তর সম্পাদক: মো. নোমান হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালমাই ক্লাবের সেক্রেটারী মো. কামাল হোসেন মাদককে বর্তমান সমাজের জন্য 'ক্যান্সার' হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,একটি জাতিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র যে কঠিন ষড়যন্ত্র শুরু করেছে, তা মূলত একটি গভীর নীল নকশারই অংশ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে মাদকসেবীদের গ্রেপ্তার করছে; কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, তারা আইনের ফাঁকফোকর গলিয়ে দ্রুত বেরিয়ে আসছে। কেবল এভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়।
মাদক সমস্যা সমাধানে সরকারের কার্যকর পরিকল্পনা ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে দেশব্যাপী একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আরও পড়ুন
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান।
মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি! হোমনার একই পরিবারের ৪জন নিখোঁজ, উদ্ধার-২।
শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত