চৌদ্দগ্রামে বাতিসা বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম

চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রাম বাতিসা বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বাখরাবাদ তিতাস গ্যাসের সাবেক কর্মকর্তা আব্দুল হান্নান মোল্লা।

শনিবার (৩ অক্টোবর) সকালে The Youth Aid BD এর আয়োজনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হক মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাংকার মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, ফুলগাজী আলী আজ্জম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তাহের মজুমদার ,বাতিসা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মোতাহের হোসেন মোল্লা, চৌদ্দগ্রাম মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক সোহরাব হোসেন মোল্লা, সমাজসেবক শাহাদাত হোসেন ফরায়েজী, প্রাইম ব্যাংক হাজীগঞ্জ শাখার ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডেভিড, আব্দুল হাদী মোল্লা, বসকরা মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোহাম্মদ হোসাইন, বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক নূরে আলম সিদ্দিকী,অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ গাজি সেলিম, কিবরিয়া মোল্লা, সাংবাদিক আনিছুর রহমানসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে অতিথিবৃন্দ।