মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা কর্তৃক পরিচালিত অভিযানে ১ জন আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

মো শাহিন মিয়া

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা কর্তৃক পরিচালিত অভিযানে ১ জন আটক

আলামত:(১) দুইটা নীল রং এর জিপারের ভিতর ত্র্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (৫০+১৩৬) মোট ১৮৬ পিস এবং মাদক বিক্রিত বাংলাদেশী টাকা ১৫৯০/- জব্দ। 

আসামী: ০২ জন (গ্রেঃ ১, পলাঃ১)

মামলা: ১টি

সময়: ১৮:০০- ১৮.৪৫ ঘটিকা                           

গ্রেপ্তার স্থান:(১) কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন গৌরিপুর উত্তর বাজার কাঠপট্টি এলাকাস্থ মোয়াজ্জেম ডাক্তারের ভাড়াটিয়া অভিযুক্ত আসামী মোঃ ফারুক হোসেন (৩৭) এর নিজ দখলীয় তিনকক্ষ বিশিষ্ট বসতরের মাঝের কক্ষে দন্ডায়মান অবস্থায় তার সহযোগী অভিযুক্ত আসামী মোঃ নাঈম (২১) কে গ্রেফতার ৷

গৃহীত ব্যবস্থা: আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন ৷ উল্লেখ্য, অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় এজাহারভূক্ত আসামী যা দাউদকান্দি মডেল থানার মামলা নং১৭, তাং ০৯/০৭/২০২৬ ইং