হোমনায় স্বর্ণের দোকানে পুলিশের অভিযান! ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার!

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনা বাজারে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার ওরফে ‘কাইল্লা প্রদীপ’ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এসআই ছোটন শর্মার নেতৃত্বে পুলিশের একটি দল হোমনা বাজারের শীলামনি মার্কেটের একটি স্বর্ণের দোকানে অভিযান চালায়। এ সময় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রদীপ কর্মকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া প্রদীপ কর্মকার হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হোমনা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রদীপ কর্মকারের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ৬।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গ্রেফতার হওয়া প্রদীপ কর্মকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

আরও পড়ুন