পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কুমিল্লার যৌথ উদ্যোগে সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
মো শাহিন মিয়া
জেলা প্রশাসন, কুমিল্লা এবং পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অদ্য ০৮.১০.২০২৬ খ্রি. তারিখে কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টির অপরাধে ০৩টি পরিবহনের বিরুদ্ধে ০৩টি মামলা দায়ের করে সর্বমোট ১৭,০০০/- (সতের হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ডের অর্থ আদায় করা হয়। এছাড়া ০৬টি হাইড্রোলিক হর্ণ জব্দপূর্বক তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা-এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সালমান চৌধুরী শাওন।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ শফিকুল ইসলাম এবং পরিদর্শক জনাব জোবায়ের হোসেন। মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা সদর থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শব্দদূষণ না করার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কুমিল্লার যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কুমিল্লার যৌথ উদ্যোগে কুমিল্লা দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন কুমিল্লার যৌথ উদ্যোগে কুমিল্লা সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।