চৌদ্দগ্রামে গ্রাম পুলিশদের মাঝে নতুন সাইকেল বিতরণ

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

‎চৌদ্দগ্রাম প্রতিনিধি

‎গ্রাম পুলিশদের কাজ গতিশীল করতে কুমিল্লার চৌদ্দগ্রামে কর্মরত সকল গ্রাম পুলিশদের মাঝে নতুন সাইকেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

‎মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশের হাতে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

‎জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত মোট ২৬টি সাইকেল উপজেলার ১৩ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের দেয়া হয়। সাইকেল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাহউদ্দিন সজিব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রসুল নয়ন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক অভিজিৎ দাশ প্রমুখ। 

‎নতুন সাইকেল পেয়ে বাতিসা ইউনিয়নের গ্রাম পুলিশ নয়ন বলেন, এখন ইউনিয়নের বিভিন্ন কাজে যাতায়াত সহজ হবে। এবং ইউনিয়নের বাসিন্দারা দ্রুত গ্রাম পুলিশের সেবা পাবে।