জুলাইকে অপমান মানেই শহীদদের রক্তকে অপমান"—শাওনকে কড়া বার্তা রাশেদ খাঁনের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
জুলাইকে নিয়ে অভিনেত্রী 'মেহের আফরোজ শাওনের' মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জনাব নেতা 'রাশেদ খাঁন' নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শাওনের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, জুলাই নিয়ে শাওনের কটূক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধেরই শামিল।
তিনি আরও লেখেন, "-এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছেই চলে যাওয়া উচিত।"
রাশেদ খাঁনের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা যেতে পারে, কিন্তু সেই সমালোচনার আড়ালে জুলাইকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, "জুলাই কোনো ব্যক্তি বা সরকারের সম্পত্তি নয়; এটি লাখো মানুষের আত্মত্যাগে অর্জিত জাতির গৌরব। এই অর্জনকে খাটো করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।"
তিনি আরও মন্তব্য করেন, "বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জুলাই নিয়ে শাওনের মতো পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই।"
এদিকে, শাওনের মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*