দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, আইনমন্ত্রী
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ সংবাদদাতা :
"দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, সরকারের বদনাম হয়—এমন সুবিধা কেউ পাবে না" — আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
শুক্রবার ( ১০ জুলাই) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় পরিচয়ে কেউ এমন সুবিধা পাবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি বলেন, -
"আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই কালিমার দায় সরকার নেবে না।"
মন্ত্রী আরও বলেন, দলীয় কোনো সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের সেবা নিশ্চিত করতে হাসপাতালসহ সব সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।
আরও পড়ুন
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান।
মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি! হোমনার একই পরিবারের ৪জন নিখোঁজ, উদ্ধার-২।
শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত