ঘোলপাশা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আশ্রাফুল ইসলাম ইমরানের মতবিনিময়
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পিএম
চৌদ্দগ্রাম প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে
চৌদ্দগ্রাম উপজেলার ৬নং ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে নেক্সিন বিল্ডার্স এন্ড টেকনোলজি লিঃ এর চেয়ারম্যান ও আইসিএল গ্রুপে পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেব আশ্রাফুল ইসলাম ইমরান (লিটন) সোমবার (১২ অক্টোবর) রাতে ৯ নং ওয়ার্ডের মধ্য নোয়াপাড়া গ্রামের লোকদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।
স্হানীয় মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশ্রাফুল ইসলাম ইমরান (লিটন) বলেন, ২০১১ সালের ইউপি নির্বাচনে আমি ঘোলপশা ইউনিয়নের চেয়ারম্যান পদে ১০টি কেন্দ্রের মধ্যে ৪ টিতে প্রথম হই এবং সব ক'টি কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হলেও কারচুপি ও ষড়যন্ত্র করে আমাকে ফেল দেখানো হয়েছে। বিগত ১৫ বছরে ঘোলপাশায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি। এ এলাকাটি মাদকে সয়লাব হয়ে গেছে। অতীতের মতো আসন্ন নির্বাচনে আপনারা আমার পক্ষে আন্তরিকভাবে কাজ করলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ। আর নির্বাচিত হতে পারলে ঘোলপাশা ইউনিয়নের সব ক'টি গ্রামকে মাদক ও বেকার মুক্ত করবো।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন
মাষ্টার সামছুল আলম, বেলাল হোসাইন, গোলাম মোস্তফা, আবু রশিদ, ব্যাংকার মোহাম্মদ মামুন চৌধুরী, জসিম উদ্দিন, আলী আক্কাছ, মনির হোসেন, ফজলুল হক, আবুল কাসেম, আবদুল মমিন, জাহাঙ্গীর হোসনে প্রমুখ।
আরও পড়ুন
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন।
চান্দিনায় ভোররাতে পুলিশের অভিযান ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজালাল গ্রেপ্তার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিকৃতিতে কালিমা লেপন এর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন। সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা।