কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ জন।

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার চান্দিনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. ইমরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে চান্দিনা পৌর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ইমরান হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঞা বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে চান্দিনা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. বজলুর রহমান।

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা