সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়নবিষয়ক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাইফুল হাসান রিপনের শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

নিজস্ব প্রতিবেদক

‘সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ন’ শীর্ষক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান রিপন।

মোহাম্মদ সাইফুল হাসান রিপন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সন্তান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তাঁর মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি সংশ্লিষ্ট মহলে আগ্রহের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে সর্বজনীন আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত নগরায়ন এবং টেকসই নগর উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পায়। ক্রমবর্ধমান নগরায়নের প্রেক্ষাপটে নাগরিকদের জন্য মানসম্মত আবাসন, উন্নত নাগরিক সুবিধা, পরিবেশবান্ধব অবকাঠামো এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা সময়ের অন্যতম দাবি।

সংশ্লিষ্টদের মতে, আবাসন ও নগর উন্নয়ন খাতে টেকসই পরিকল্পনা বাস্তবায়ন এবং নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মোহাম্মদ সাইফুল হাসান রিপনের এই সৌজন্য বিনিময় সরকারি পর্যায়ে আবাসন ও নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময়ের একটি আনুষ্ঠানিক উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।