ভাসানী না হলে বাংলাদেশের জন্মই হতো না: শেখ রফিকুল ইসলাম বাবলু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
শনিবার বিকেলে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলু বলেন, “৪৭-এর সিলেট গণভোটে নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা ভাসানী। একাত্তরে যে আদর্শের জন্য লড়াই করেছি, আজও সেই আদর্শে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কখনো ভারতের সাম্রাজ্যবাদ ও আধিপত্য মেনে নেব না।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের জন্য ধৈর্য ধরে দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে। ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাতে ষোলো বছর সংগ্রাম করতে হয়েছে — এ থেকেই আমাদের শিক্ষা নিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়ক তালুকদার মো. মকবুল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেত্রী বিলকিস খন্দকার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কমরেড বাবুল বিশ্বাস, হারুনুর রশীদ, সোয়েব আহমদ, শেখ মো. আল আমিন, আমিনুল ইসলাম বকুল ও মনির হোসেন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, “ভাসানীই জাতির প্রকৃত পিতা।” তারা শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে মাওলানা ভাসানীর ছবি টাঙানোর দাবি জানান। পাশাপাশি পাঠ্যপুস্তকে ভাসানীর আদর্শ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে তার চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের আমলে ২১ হাজার কোটি টাকা পাচার হলেও এর এক টাকাও উদ্ধার করা সম্ভব হয়নি।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*