আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি’সহ তিন দলের প্রধান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিন দলের প্রধান। বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস এর দলীয় প্রধানেরা। আজ সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এসব ভাষণ সম্প্রচার করবে বলে জানা যায়।
জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ভাষণ দেবেন রাত ৯টায় । এবং এরপর বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির মাওলানা মামুনুল হক এর ভাষণ দেওয়ার কথা আছে।
এর আগে গত রবিবার এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে তা সরাসরি প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*