কালীগঞ্জে মাদক বিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:০৫ এএম
কালীগঞ্জ ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহ কালীগঞ্জে আয়োজনে:গোমরাইল গ্রামবাসীর কর্তৃক আয়োজিত “মাদক প্রতিরোধ সমাবেশ”- অনুষ্ঠিত হয়।
মাদকে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি- এই শ্লোগান সামনে রেখে - মাদকের ভয়াবহতা থেকে সমাজ রক্ষায় - গোমরাইল গ্রামবাসীর কর্তৃক আয়োজিত “মাদক বিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশ -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হামিদুল ইসলাম,
এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার কোনো বিকল্প নেই। যেখানেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেখা যাবে, সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, মাদক বিরোধী জনসচেতনতা সভা অব্যাহত থাকবে, তারই অংশ হিসেবে আজকের এই সভা।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে তিনি একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আসুন, আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। এ সময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*