বোয়ালখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ মোহাম্মদ মফিজুর রহমান মফিজ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বোয়ালখালী পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত মফিজ বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধূরী পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমান মফিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে পাওয়া যায় ২৮টি ইয়াবা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ পিস ইয়াবাসহ
মফিজুর রহমান মফিজকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে (রবিবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*