পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় ও কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়'র সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আজগর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় ও কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজগর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (নং- ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১) অনুযায়ী ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা চশিবো/বিদ্যা/চট্ট-দঃ(বোয়াল) ১২১৪/৯৭ (অংশ -১)/১০৮১(২)নং স্মারকমূলে তাঁকে
পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটিতে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ ইফতেহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ দিদার আলম এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
মোহাম্মদ আজগর
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদকের
সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি
পুনরায় কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
অপর দিকে গত ১ জুলাই, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (নং- ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১) অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে জারি করা চশিবো/বিদ্যা/চট্ট-দঃ (বোয়াল)/১১৯৮/৯৭ (অংশ-১)/১০৩৪ (২)নং স্মারকমূলে তাঁকে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়'র সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য অমর নাথ চক্রৰ্ত্তী। উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য মোহাম্মদ এনামুল হক ও এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
স্বনামধন্য বিদ্যালয় দুটো'তে সভাপতি মনোনীত হওয়ায় তিনি চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লা আল মামুন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলমসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনিদপ্তর, কুমিল্লা ও জেলা প্রশাসন কর্তৃক মাদকবিরোধী অভিযান ৪ জন গ্রেফতার।
কুমিল্লা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান ৩ জন গ্রেফতার
*বাকপ্রতিবন্ধী দুই বোনকে ২০ ঘণ্টা হেফাজতে রেখে পরিবারের হাতে তুলে দিলেন কাইয়ুম মুন্সি ও জালাল সরকার*