বর্ষার দুর্দিনে সীমান্ত/বাসীর পাশে ৪৭ বিজিবি, ১০০ পরিবা/রের মাঝে খাদ্য সহা/য়তা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পিএম
জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া সংবাদদাতা:
বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ায় কর্মহীন হয়ে পড়া সীমান্তবর্তী দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সীমান্তরক্ষী এই বাহিনী।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার কর্মহীন দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাহিনীটি। চলমান বর্ষায় সীমান্ত অঞ্চলের অনেক মানুষ কাজের সুযোগ হারিয়ে মানবিক সংকটে পড়েছেন। তাদের এই দুর্দশা লাঘবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) খাদ্য সহায়তার উদ্যোগ গ্রহণ করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটকালে তাদের পাশে থাকা বাহিনীর দায়িত্বের অংশ। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্ষাকালে কাজ না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটছিল। এই সহায়তা তাদের জন্য সময়োপযোগী ও স্বস্তিদায়ক হয়েছে।
আরও পড়ুন
বাগমারা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার