কালীগঞ্জে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ৩৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে দুইটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। 

মঙ্গলবার (১৪ জুলাই) কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মর্ডান সার্জিক্যাল ক্লিনিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন ও সঠিকভাবে ব্যবস্থাপনা না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে যথাযথ প্রক্রিয়ায় রিএজেন্ট সংরক্ষণ না করা এবং অব্যবস্থাপনার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

অভিযান চলাকালে ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাসির রহমান উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পরিবেশ দূষণ রোধ, নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।