শাকপুরা আজগর আলী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন সরোয়ার আলমগীর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা:
বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এতে সরোয়ার আলমগীরকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়।
রবিবার (৫ জুলাই) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম'র স্বাক্ষর করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (স্মারক নম্বর- ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১ তারিখ- ১৬ মার্চ ২০২৬) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম'র প্রবিধানমালা- ২০২৪ (৩১ আগষ্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হলো।
তাছাড়া পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিব। মোহাম্মদ মুফিজুল হককে অভিভাবক প্রতিনিধি ও মোহাম্মদ মুছাকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
আরও পড়ুন
দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।
বুড়িচং উপজেলা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ।
বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের যাত্রা শুরু, উদ্বোধন করলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন