চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন।
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালতের আদেশ বাস্তবায়নে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে জেলা পুলিশ, র্যাব, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, উপজেলার এতবারপুর এলাকার একটি ভূমি নিয়ে মোছা. পারভীন আক্তার, মো. ময়নাল হোসেন ভূঁইয়া ও রবিউল আউয়াল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আদালত-২, কুমিল্লায় আবেদন করেন। উভয় পক্ষের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে আবেদন নং-৩৪/২০২৬ (চান্দিনা)-এর আদেশ দেন।
আদালতের আদেশে বিবাদীদের ১৫ দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিয়ে স্থাবর-অস্থাবর স্থাপনা থাকলে তা নিজ দায়িত্বে অপসারণ করে আবেদনকারীদের অনুকূলে ভূমির দখল হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে দখল হস্তান্তর না করলে আইনানুগভাবে উচ্ছেদের কথাও আদেশে উল্লেখ করা হয়।
এরই ধারাবাহিকতায় আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে তফসিলভুক্ত ভূমির দখল অপসারণ করে আবেদনকারী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়। আদালতের আদেশে চান্দিনা উপজেলার ১১৩ নম্বর ছায়কট মৌজার বিএস ৫০৮, ৪০৩৯ ও ৪০৪১ খতিয়ানের সংশ্লিষ্ট দাগে মোট ০.১০৩০ একর জমির উল্লেখ রয়েছে।
বিবাদী পক্ষের বক্তব্য
কোর্টের উচ্ছেদ অভিযানে রায়ের কপিতে লিখা ছিল ১৫ দিনের মধ্যে বিবাদীগণ জমির উপরে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, যদি ১৫ দিনের ভিতরে সরিয়ে না নেওয়া হয় তাহলে বাঁদিকে তার জায়গা বুঝিয়ে দেওয়ার চান্দিনা, ভূমি অফিসার কে বলা হয়েছে, কিন্তু প্রশাসন তাদেরকে কোন নোটিশ না দিয়ে, সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তারা আরো দাবি করেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকাবস্থায় কীভাবে জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হলো—তা তারা বুঝতে পারছেন না। তারা সুষ্ঠু বিচার ও আইনগত সমাধানের দাবি জানান।
অন্যদিকে বাদী পক্ষ আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বিবাদী পক্ষকে আদালতের আদেশে সন্তুষ্ট না হলে আইনগতভাবে পুনরায় আবেদন করার পরামর্শ দেন।
পরে চান্দিনা উপজেলা ভূমি কর্মকর্তা জমি বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়ার সময় বিবাদী পক্ষকেও জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট না হলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সুযোগ রয়েছে।
পত্রিকা নিউজের জন্য আরো বড় আকারে সুন্দর করে সাজিয়ে দিন
আরও পড়ুন
বিটেশ্বর-বরকোটা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ, সংস্কারে এগিয়ে এলেন অ্যাডভোকেট জাকির।
মুমিনের জীবনে নামায: সর্বশ্রেষ্ঠ আনন্দ ও সফলতার চাবিকাঠি, মাওলানা মোতাকাবিবর হোসেন
চৌদ্দগ্রামে বাতিসা বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা