মাদকের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম
আশরাফুজ্জামান খান তরু, গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা শহরে পলাশপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের নেতা তারেকুজ্জামান তারেক-এর ওপর এক মাদক ব্যবসায়ী বার্মিজ ছুরি দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় এবং ভুক্তভোগীর দাবি, সদর থানার ওসি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসিকে একাধিকবার মাদক ব্যবসার বিষয়ে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার অভিযোগ, পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে গাইবান্ধা ক্লিনিক পর্যন্ত প্রকাশ্যে মাদক ব্যবসা চলে।
তারেক এর প্রতিবেশী আতিকুর রহমান আল আমিন মুঠোফোনে জানান পারিবারিক দ্বন্দ্বের কারণে তারেকের ছোট ভাই আরিফ বড় ভাইকে ছুড়িকাঘাত করেছে। তবে ছোট ভাই আরিফ নেশাগ্রস্ত।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের বক্তব্য জানা যায়নি। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান।
মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি! হোমনার একই পরিবারের ৪জন নিখোঁজ, উদ্ধার-২।
শিকারপুর দারুল কোরআন জিলানীয়া আলীম মাদরাসায় আলীম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠিত