নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ আজ
জেলা প্রতিনিধি, কুমিল্লার আলো
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:১৮ এএম
নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। সকালে রাজধানীর আবু সায়ীদ কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে জোটটির যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপ বাংলাদেশ—এই চারটি রাজনৈতিক সংগঠন নতুন জোটের মূল অংশ হিসেবে থাকছে।
এ ছাড়া গণঅধিকার পরিষদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–ও এই জোটে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
জোটের সম্ভাব্য শরিকদের একাধিক নেতা জানিয়েছেন, এটি হবে মূলত একটি নির্বাচনি জোট, আদর্শিক জোট নয়। জোটটি বিএনপি বা জামায়াতসহ আট দলের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে পারে। তবে আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগে তারা আপাতত একাই থাকবে। তফসিলের পর জোট বা নির্বাচনি সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ছাড়া নতুন জোট সংস্কার ও গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবি পার্টির একজন যুগ্ম আহ্বায়ক বলেন, নতুন রাজনৈতিক জোটে কেউ প্রধান হিসেবে থাকবে না; বরং সমস্ত দলই যৌথভাবে সমন্বয়ের দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন
বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস