পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
পঞ্চগড় থেকে সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়, ২৫ জুলাই: বাংলাদেশের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে মরহুমের পরিবারের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশগঠন, গণতান্ত্রিক চর্চা এবং সমাজকল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় পুরো স্টেডিয়াম প্রাঙ্গণে এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, নওফল জমির, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মোনাজাত শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এবং দেশবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*