চাঁদপুরে মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক মৃ/ত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদক বিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে ।এ ঘটনায় চেয়ারম্যান স্বপন মাহমুদকে দায়ী করে স্লোগান ও সড়ক অবরোধ করে স্থানীয়রা।
জানাযায়,শাহমাহমুদপু ইউনিয়নের মান্দারী এলাকায় বুধবার (৫ আগস্ট ২৬) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এলাকার যুবকরা।এসময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী (৫০)নামে এক প্রবাসী তাদেরকে ডাক দেয়।এসময় মাদক বিরোধী অভিযানকারীরা প্রবাসী শাহজাহান পাটোয়ারীকে ইটপাটকেল নিক্ষেপ করে করলে চিকিৎসকের কাছে তাকে নেওয়া হয়।অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চাঁদপুর আড়াই শ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ১ জনকে আটক করে। সন্ধ্যায় এলাকাবাসী হত্যার ঘটনায় চেয়ারম্যান স্বপন মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে
মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে। এমনকি ৫ আগস্টের পড়ে তাঁর নেতৃত্বে তাঁর লোকজন বিভিন্ন
অপকর্মে জড়িত ও
চাঁদাবাজি করার কথা মিছিলে বলতে শোনা যায়।
এব্যাপারে আমেনা বেগম বলেন, সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের পাঠানো লোকজন হামলা করে ।তার পাঠানো লোকজনের হামলায় শাহজাহান মারা যায় ।
এব্যাপারে শাহমামুদপুর ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, আমি এলাকায় ছিলাম না। আমি প্রোগ্রামে ছিলাম।
এব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি শুনেছি মাদক বিরোধী অভিযানের সময় একজন মারা গেছে। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি।
আরও পড়ুন
বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস