গাইবান্ধার সাদুল্লাপুরে নলেয়া নদীতে নিখোঁজের ২৪ ঘন্টা পর মিলল যুবকের ম/র/দেহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের বাসিন্দা ইউনুস আলী (৪৫)-এর মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার ৭ আগস্ট ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরাঘাটি এলাকায় নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৬ আগস্ট
দুপুরে ইউনুস আলী জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যান। এরপর বিকেল গড়িয়ে রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা নদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার সকালে নলেয়া নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থলে ছুটে যান গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন
চিনামুড়া সমাজ কল্যাণ যুব উন্নয়ন সংঘঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত।
বাগমারা ফোর লেন ও ইপিজেড বর্জ্য সমস্যা সমাধানে লালমাইয়ে ডিসির আশ্বাস
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন: তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে মাঠের বিকল্প নেই