তুহিন হত্যার এক বছর: দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
গাজীপুর সংবাদদাতা
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার এক বছর পূর্ণ হলেও মামলার রায় না হওয়ায় দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) চান্দনা চৌরাস্তা এলাকায় আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার এক বছর পেরিয়ে গেলেও বিচার শেষ না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে হত্যায় জড়িত সব আসামির সর্বোচ্চ শাস্তি, একই সঙ্গে সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার ঘটনাগুলোর দ্রুত বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভোগা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।