কালীগঞ্জে ৩৫শত কৃষকদের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫১ পিএম

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরন কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৪ জুন) বেলা ১১ টায়উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ , বিশেষ অতিথি ছিলেন,প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সফল প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব হামিদুল ইসলাম এ সময়ে খরিপ মৌসুমের রোপা আমন ও গ্রীস্মকালীন সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে তালিকাভুক্ত চাষীদের মধ্যে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩৫ শত কৃষককের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরন করা হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা শাখার আমীর আব্দুল হক, বিএনপি নেতা ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক আলহাজ্ব শহিদুল ইসলাম ও জামির হোসেন সহ আরও অনেকে।