তিস্তার ভাঙনকবলিত মানুষের পাশে মাননীয় সংসদ সদস্য জননেতা রায়হান সিরাজী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম
গঙ্গাচড়া, রংপুর :
গংগাচড়া উপজেলার তিস্তা নদীর ভাঙনকবলিত নোহালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রিফ বাজার ও মিনার বাজার এলাকা পরিদর্শন করেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা রায়হান সিরাজী।
পরিদর্শনকালে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের খোঁজখবর নেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাগিদ দেন।
এসময় মাননীয় সংসদ সদস্য তাঁর পূর্বে প্রদত্ত ডি.ও. লেটারের প্রেক্ষিতে চলমান জিও ব্যাগ ফেলার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি কাজের অগ্রগতি, গুণগত মান এবং ভাঙন প্রতিরোধে কার্যক্রমের কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন