কালীগঞ্জে র্যাব-৬ মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, নগদ টাকাসহ এক নারী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৩ এএম
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ১১০ টাকাসহ এক নারীকে আটক করেছে র্যাব-৬।
আটককৃত নারী হলেন সকিনা বেগম, তার বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের সোনালী পরিবহন কাউন্টারের ভেতর থেকে তা কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ফেয়ারডিল বিক্রির ৯ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এব্যাপারে কালিগঞ্জ থানা ওসি জেলাল হোসেন বলেন উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন