জলমগ্ন মহালছড়িতে স্বস্তির ছোঁয়া: বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়ার প্রতিনিধি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি:
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় রবিবার (২ আগস্ট ২০২৬) খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দিনের শুরুতে খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকায় উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। একই সময়ে তাঁর প্রতিনিধি হিসেবে মহালছড়ি উপজেলায় উপস্থিত থেকে ১০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রুবেল,শ্রমিক দলের সভাপতি মোঃ বেলাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা আয়োজকদের প্রতি এবং খাগড়ছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভাই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন
বুড়িচং পীরযাত্রা পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল হোসেন তালুকদার এর আমন্ত্রণে গ্রামবাসী একত্রিত হয়, এবং সবাই সহমত পোষণ করেন ও মতবিনিময় সভা সফল হয়।
চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাকা বাস্ট হয়ে মালিক ইয়াসিনের মৃত্যু
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার