গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ পিএম
গাইবান্ধা সংবাদদাতা :
পুলিশ সুপার, গাইবান্ধা, মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, গাইবান্ধা এর নেতৃত্বে একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া অদ্য ২৮/০৬/২৬ খ্রিঃ২২ঃ০৫ ঘটিকায় পলাশবাড়ী থানাধীন ০৮ নং মনোহরপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের খমার বালুয়া গ্রামস্থ স্বীকৃত মাদক ব্যবসায়ী মোঃ শাকিব মন্ডল @ ওহাব(২৮), পিতা-মৃত শাহ সুলতান মন্ডল এর বসত বাড়ীর শয়নকক্ষে আসামি
১। মোঃশাকিব মন্ডল@ ওহাব পিতা-মৃত শাহ সুলতান মন্ডল,মাতা- মোছাঃ শাহেরা বেগম সাং-খামার বালুয়া থানা- পলাশবাড়ী , ২। মো: মাহি সরকার(২১),পিতা:শেখ আবুল হোসেন, সাং ডুমুরগাছা,থানা- গোবিন্দগঞ্জ,
৩। মো: তুষার মিয়া(১৯),পিতা মোঃ জহিরুল বেপারী, সাং- হরিনা বাড়ি, থানা- পলাশবাড়ী,জেলা- গাইবান্ধাদের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের ও সেবনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা অবস্থায় ১ নং আসামী এর পরিহিত প্যান্টের ডান পকেটে হতে সাদা পলিথিন দিয়ে মোড়ানো একটি পটলায় হালকা কমলা রঙের (৩৬) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়।
বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং ৩৩ তারিখ ২৯/৬/ ২০২৬ ইং ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫)এবং ১ নং আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে উক্ত স্থানে অবস্থান কোরিয়া অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মাদক সেবিদের নিকট বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে তাহার নিজ হেফাজতে রাখিয়াছে।
ধৃত ১ নং আসামে অবৈধ মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং সেবন করায় পলাশবাড়ী থানার মামলা নং ৩৩ তাং ২৯/০৬/২০২৬,ধারা:২০১৮ ৩৬ এর (১)সারণির ১০( ক)/৩৬(৫) এবং ধৃত ২ নং আসামী মোঃ মাহি সরকার (২১) এবং ৩ নং আসামী মোঃতুষার মিয়া (১৯) দ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার অপরাধে তাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আলাদাভাবে পলাশবাড়ী থানার নন এফআইআর প্রসিকিউশন নং ৪০,তাং ২৯/০৬/২০২৬ দাখিল করা হইয়াছে।
আরও পড়ুন
দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ।
বুড়িচং উপজেলা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ।
বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের যাত্রা শুরু, উদ্বোধন করলেন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন