কালীগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:১১ এএম

ঝিনাইদহ সংবাদদাতা :

কালীগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও গাছের চারা বিতরণ, চলাচলে অক্ষম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। তিনি উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আকাশ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ সহজ করতে বাইসাইকেল প্রদান, পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হুইলচেয়ার এবং অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেলাই মেশিন প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন,- সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। তিনি উপকারভোগীদের এসব সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের ও পরিবারের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নির্বাচিত উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল, গাছের চারা, হুইলচেয়ার ও সেলাই মেশিন তুলে দেওয়া হয়।