মঠবাড়িয়ায় প্রশ্নপত্রে ৮০টি ভুল পাওয়ার বিষয়ে তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:০৮ পিএম
সালমান আহসান বাবু, মঠবাড়িয়া সংবাদদাতা:
মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনের এক প্রশ্নপত্রে ৮০ ভুল পাওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আকলিমা আক্তার ১৫ জুলাই রাতে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন। কমিটিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে আহবায়ক, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুজ্জামান আবীর সদস্য, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সদস্য এবং উপজেলা মাধ্যমিক অফিসারকে সদস্য সচীব করে কমিটি গঠন করা হয়।
ইউএনওর স্বাক্ষরিত ওই কমিটিকে সরেজমিনে তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই খাসমহল লতীফ ইনস্টিটিউশনের অর্ধবার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর ইংরেজী প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে ৮০টি ভুল ধরা পরায় মুহুর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চরম সমালোচনার ঝড় ওঠে। পরে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত কমিটি গঠন।
আরও পড়ুন
২০১৫ সালে উদ্যোগ, এখন বহুতল ভবন ও মানুষের বসতি—পেছনে মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার
*বরুড়ায় একে এম আবু তাহের স্মৃতি আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট২০২৬ গ্রুপ নির্ধারণ সম্পন্ন: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বরুড়া 'বনাম' নাঙ্গলকোট*