পঞ্চগড়ে জেলা ছাত্রদলের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম
সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড়:
১৮ জুলাই ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা এবং জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা, সততা, নেতৃত্বগুণ এবং দেশ ও জনগণের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ ও দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব, যার রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তারা আরও উল্লেখ করেন, পঞ্চগড়ের কৃতী সন্তান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে তাঁর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের জন্য দোয়া করা হয়।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন