সিংগাইরে ৭'শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম

সিংগাইর(মানিকগঞ্জ) সংবাদদাতা:

মানিকগঞ্জের সিংগাইরে ৭'শ পিস ইয়াবাসহ আলীনুর (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। এসময় তার সহযোগী ইমরান(২৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছে। 

 

শনিবার(১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত-আলীনুর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিন গ্রামের শাহাজুদ্দিনের ছেলে। পলাতক ইমরান(২৯)গাজীপুর জেলার মেট্রো সদর হারিনাল গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি উপজেলার ভূমদক্ষিন গ্রামে শ্বশুর আলাউদ্দিনের বাড়িতে বসবাস করতেন।

 

থানা পুলিশ সূত্রে জানাযায়, শনিবার দিবাগত রাতে ধল্লা চেকপোস্টে পুলিশ উপ-পরিদর্শক মো.আব্দুল মমিন পিপিএম সঙ্গী ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মাদককারবারি আলীনূর তার সহযোগী ইমরান চেকপোস্ট দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন । ফেরার পথে তাদের গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। একপর্যায় তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে আলীনুরের কাছ থেকে ৭'শ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেল জব্দ করা হয়। সুযোগ বুঝে তার অপর সহযোগী ইমরান পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।