কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আফছার আলী মন্ডলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার ( ১৯ জুন ) কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কর্ম পরিকল্পনা আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুমের সন্তান আশরাফুল আলম সবুজ। সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, রেদওয়ানুর রহমান, আশরাফুজ জামান , আব্দুল মজিদ শেখ সহ আরও অনেক বক্তারা বলেন, ছিলেন শিক্ষার্থীদের কাছে আলোকবর্তিকা কাছে একজন স্নেহশীল ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব । তাঁর আন্তরিকতা ও মানবিক গুণাবলী কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আলোচকরা
তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি কলেজ কর্তৃপক্ষ, সহকর্মী ও শিক্ষার্থীদের সাদা মনের মানুষ ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুছা করিম। শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক নাছির উদ্দীন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন