কালীগঞ্জে ইউরিনকো বাংলাদেশ কে জরিমানা ১ লক্ষ টাকা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা:
কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম এলাকার শীতলক্ষ্যা নদীর পারে ইউরিনকো বাংলাদেশ নামক প্রতিষ্টান কে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৯ জুন) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের উত্তরসোম শীতলক্ষ্যা নদীরপার অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা,সহকারী কমিশনার ( ভূমি),কালীগঞ্জ,গাজীপুর।শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে টায়ার পুড়িয়ে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন করে পরিবেশ দূষণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ( সংশোধিত ২০১০) এর ৬(গ) ১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করে,মামলা:০১ টি।
প্রসিকিউটর মকবুল হোসেন,রির্সাচ অফিসার, পরিবেশ অধিদপ্তর ,গাজীপুর
বেঞ্চ সহকারীর আল আমিন একইসাথে ইউরিনকো বাংলাদেশ নামক এই ফ্যাক্টরি অন্যত্র পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে অন্যত্র সরিয়ে নদীর পাড় দখলমুক্ত করার নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন
শুহিলপুরে নিজস্ব অর্থায়নে প্রায় ৩ কিলোমিটার রাস্তা সংস্কার।
বিদ্যুৎ গেলেই মুমূর্ষু রোগীর দুর্ভোগ, রিসিপশনে চলে ফ্যান! বরুড়া সরকারি হাসপাতালে জরুরি বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
লালমাইয়ে এক জন্য প্রবাসী বিচার না পেয়ে নিজের কবর নিজেই খুঁড়লেন