ঝিনাইদহে জুলাই সনদ গনভোট বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৭ পিএম
একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি গণমিছিল বের করা হয়। এতে জেলা জামায়াত ছাড়াও বিভিন্ন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশে।
এতে জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান, ৪ আসনের এমপি মাওলানা আবু তালিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সেসময় বক্তারা, গণভোটের রায় দ্রুত কার্যকর, জুলাই সনদের পুর্ণাঙ্গ বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আরও পড়ুন
বুড়িচং পীরযাত্রা পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামাল হোসেন তালুকদার এর আমন্ত্রণে গ্রামবাসী একত্রিত হয়, এবং সবাই সহমত পোষণ করেন ও মতবিনিময় সভা সফল হয়।
চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাকা বাস্ট হয়ে মালিক ইয়াসিনের মৃত্যু
কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার